স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীর

নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় রিতা হালদার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রিতা হালদার রাজধানীর নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। তিনি বরিশাল আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।আরও পড়ুন: বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তারজানা যায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে সকাল ১০টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী ট্রাকচাপায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রিতা হালদার।এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, খবর পেয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াও চলছে বলে জানান ওসি।