পাবনার ঈশ্বরদীতে দাদীকে হত্যা করে নাতনীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। ঈশ্বরদী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হলেন- ওই এলাকার নুরুল মন্ডলের ছেলে রাব্বি মন্ডল এবং মফেজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম।এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।নিহতরা হলেন- ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনী জামিলা আক্তার (১৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এসময় জামিলাকে খুঁজে না পেয়ে চারদিকে অনুসন্ধান শুরু হয়। পরে বাড়ি থেকে কিছু দূরের সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরাসহ আরও ২ জন গ্রেফতারএ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব, পুলিশ, ডিবি ,সিআইডি, ডিএসবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, 'ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।'