গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তা হাজারো মানুষের অকাতরে প্রাণ বিলীনের মাধ্যমে অর্জন হয়েছে। আরও পড়ুন: নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।