শনিবার সকালে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। খামেনির কার্যালয়সহ তেহরানের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণ হয়েছে। পরে পাল্টা হামলা শুরু করে ইরান। ইসরাইলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। আরও পড়ুন:ইরানের স্কুলে ইসরাইলের হামলায় ৩৬ জনের মৃত্যুশনিবার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকটি এয়ারলাইনস ওই অঞ্চলে তাদের ফ্লাইট বাতিল করেছে। সেগুলো হলো: এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ, আইবেরিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, জাপান এয়ারলাইন্স, লট এয়ারলাইন্স, লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, টার্কিশ এয়ারলাইন্স, ভার্জিন আটলান্টিক, কাতার এয়ারওয়েজ, এয়ার আলজেরিয়া, স্ক্যান্ডাভিয়ান এয়ারলাইন্স, উইজ এয়ার, পেগাসাস এয়ারলাইন্স, আইটিএ এয়ারওয়েজ।