চাঁদপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে বেঁধে মালামাল লুট

চাঁদপুরের মতলব উত্তরে পারুল বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ওই বৃদ্ধার পুত্রবধূ হালিমা আক্তারের হাত-পা বাঁধে ঘরের মালামাল লুট করে নিয়ে যায় মুখোশ পরা দুর্বৃত্তরা।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী।নিহত বৃদ্ধার পুত্রবধূ হালিমা আক্তারের (৩৫) দাবি, তাদের নির্জন বাড়িতে মুখোশ পরা অজ্ঞাত পরিচয় কয়েকজন প্রবেশ করেন। এ সময় তার শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করেন। এক পর্যায়ে তারা তাকেও হাত-পা বেঁধে পালিয়ে যান।যাওয়ার সময় তাদের প্রয়োজনীয় মালামাল লুট করেন ওই দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন বাসায় আসেন।আরও পড়ুন: টাঙ্গাইলে নিজ ঘরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যাএ বিষয়ে প্রত্যক্ষদর্শী সাহেবা বেগম নামে এক নারী জানান, তিনি ওই বসতঘরে গিয়ে দেখেন, একজনের মরদেহ পড়ে আছে ও আরেকজনের হাত-পা বাঁধা। তবে প্রবাসী নূরুল ইসলামের স্ত্রী হালিমা আক্তারের দুই শিশু সন্তান মাহদী ও মরিয়ম তাদের দাদুর মৃত্যু এবং মায়ের হাত-পা বাঁধা সম্পর্কে কিছুই বলতে পারেনি।এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মনজুর আলম স্বপন বলেন, ‘সেই বাড়িটি একেবারে নির্জন এলাকায়। এ কারণে দুর্বৃত্তরা বিনা বাধায় অপরাধ সংঘটিত করতে পেরেছে। তবে ডাকাতি যে কারণেই হোক তা দ্রুত তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আটক করতে হবে।আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টামতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবির হাসনাইন সানীব জানান, পুলিশ মৃত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে। তবে কি কারণে এমন ঘটনা কিংবা এর সঙ্গে কারা জড়িত। তা খতিয়ে দেখছে পুলিশ।বিকেল ৫টা পর্যন্ত এই নিয়ে থানায় কোনো মামলা হয়নি বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল।তিনি আরও জানান, পারুল বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।