নবাবগঞ্জে শিশু হত্যা: ১৮ ঘণ্টা পর নিজ বাড়ি থেকে মূল আসামি গ্রেফতার

দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলায় সামস নামের (১০) বছরের এক শিশুকে কুপিয়ে হত্যায় মূল আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কুশদহ ইউনিয়নের আমবারুল বাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমানুল্লাহ নিহত শিশু শামসের চাচাতো ভাই। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইফতারের পর উপজেলার আমরুলবাড়ি এলাকায় একটি ভুট্টার ক্ষেত থেকে সামস (১০) নামের শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আরও পড়ুন:  পরে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একাধিক টিম মাঠে নামে। দীর্ঘ ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে নিহতের চাচাতো ভাই আমানুল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তারই দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে পুলিশ। আরও পড়ুন:  কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে এমন প্রশ্নে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। নতুন কোনো তথ্য আসলে পরবর্তীতে জানানো হবে।