পাকিস্তানের বাঁচা-মরা এখন নিজেদের হাতে। নিউজিল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ তাদের জিততেই হবে। শুধু জিতলেই হবে না, শর্ত হলো আগে ব্যাট করলে জয়টা হতে হবে ৬৪ বা তার বেশি রান-ব্যবধানে, আর পরে ব্যাট করলে রান তাড়া করতে হবে ১৩.১ ওভারের মধ্যে।এ ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে পাকিস্তান। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সাইম আয়ুব, বাবর আজম ও সালমান মির্জা। জায়গা পেয়েছেন খাজা নাফায়, আবরার আহমেদ ও নাসিম শাহ। এবারের বিশ্বকাপে নাসিমের এটা প্রথম ম্যাচ।পাকিস্তানের জন্য ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ হলেও শ্রীলঙ্কার জন্য তা নয়। তারা আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। এ ম্যাচে জয় পেলে সান্ত্বনার জয় নিয়ে আসরটা শেষ করতে পারবে। ম্যাচটিতে টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। অর্থাৎ সেমির টিকিটের জন্য পাকিস্তানকে জিততে হবে ৬৪ রান বা তার বেশি ব্যবধানে।আরও পড়ুন: ইংল্যান্ড ম্যাচের পরই কেন দেশে ফিরছেন ম্যাট হেনরিশ্রীলঙ্কা একাদশে পরিবর্তন এনেছে দুটি। ইনজুরির কারণে খেলা হচ্ছে না কুশাল মেন্ডিসের। বাদ পড়েছেন দুশান হেমন্থ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন কামিল মিশারা ও জানিত লিয়ানেজ।পাকিস্তান একাদশসাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), খাজা নাফায়, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ ও উসমান তারিক।শ্রীলঙ্কা একাদশপাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, চারিথ আসালাঙ্কা, পভন রথনায়েক, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), জানিথ লিয়ানেজ, দুনিত ভেল্লালেগে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা ও দিলশান মদুশাঙ্কা।