গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় দুইটি সেমাই কারখানায় র্যাব, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে।এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দেয়া হয়।শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।অভিযানে ‘বিসমিল্লাহ লাচ্ছা সেমাই’ কারখানা থেকে প্রায় ২ হাজার কেজি প্যাকেটজাত রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়। এছাড়া খোলা সেমাই ও কৃত্রিম ফ্লেভার উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার পরিচালককে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।আরও পড়ুন: চারটি আসনে কারচুপির অভিযোগে জামায়াত-বিএনপির, হাইকোর্টে আবেদনঅন্যদিকে ‘নুরানী ফুড’ কারখানা থেকেও রংমিশ্রিত সেমাই জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।পরে জব্দকৃত রংমিশ্রিত ও অনুমোদনবিহীন এসব সেমাই ধ্বংস করা হয়।গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, খাদ্য ভেজালরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।