ইরাকে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যেই শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরাইলের মধ্যে উদ্ভুত সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ইরাকে অবস্থিত বাংলাদেশী নাগরিকদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।... বিস্তারিত