ইরান-ইসরাইল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করায় বিপাকে পরেছেন শত শত প্রবাসী বাংলাদেশি।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায়, শত শত মানুষের ভিড়। অনেকেই বলছেন, তারা জানেন না কতক্ষণের জন্য স্থগিত করা হয়েছে। তারা বিমানবন্দরেই অবস্থান করবেন নাকি হোটেলে কিংবা একেবারে গ্রামে চলে যাবেন-- এই বিষয়ে কোনো নির্দেশনা পাননি। তবে বেশ কয়েকটি এয়ারলাইনস নোটিশ পাঠিয়েছে পরবর্তী ফ্লাইটের টিকিট রিশিডিউলের জন্য। এর পাশাপাশি অনেক প্রবাসী দুশ্চিন্তায় আছেন তাদের ভিসার মেয়াদ নিয়ে। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারল কী হবে তা নিয়েও চিন্তিত তারা। আরও পড়ুন: কাতারে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জানা যায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ট্রানজিট নেয় ইউরোপ আমেরিকার এমন সব ফ্লাইটও বন্ধ। যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরাইল। মাত্র ৯ মাসের মাথায় আজ শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় নেতানিয়াহু সরকার। ইরানে সরকারবিরোধী আন্দোলনসহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। এ পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আরও পড়ুন: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইসরাইলি-মার্কিন যৌথ সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।