জিসান-মোসাদ্দেকের ব্যাটে অবিশ্বাস্য জয় সেন্ট্রালের, নর্থ জোনকে নিয়ে ফাইনালে অঙ্কনরা

বিসিএল ওয়ানডে ফরম্যাটের চলমান আসরে এখন পর্যন্ত সেরা দল নর্থ জোন। নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। সেই দলের বিপক্ষেই এবার ৩২৩ রান তাড়া করে জিতল সেন্ট্রাল জোন। জিসান ইসলামের সেঞ্চুরি এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যামিও ইনিংসের কল্যাণে এমন অসাধ্য সাধন করতে পেরেছে দলটি।আজ (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সেন্ট্রাল জোনকে ২ উইকেটে হারিয়েছে নর্থ জোনকে। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩২২ রান করে নর্থ জোন। জবাব দিতে নেমে ৪ বল ও ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় সেন্ট্রাল জোন।  এই জয়ে নর্থ জোনকে নিয়ে ফাইনালে উঠেছে মাহিদুল অঙ্কনের সেন্ট্রাল জোন। নিজেদের প্রথম ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতে শিরোপার মঞ্চে উঠেছে সেন্ট্রাল জোন।  আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের উইকেট হারায় নর্থ জোন। তবে তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়ে দলের হাল ধরেন তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়। ৯২ বলে ৯টি চার ও ৪ ছক্কায় ৯২ রান করেন তানজিদ।  আরও পড়ুন: ইরানে হামলা: ওমরাহ করতে গিয়ে আটকা মুশফিক পাঁচে নেমে আকবর আলী ২৫ বলে ২২ রান করেন। ছয়ে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান মাত্র ৫১ বলে তার ৭৩ রানের ইনিংসে ৩০০ রানের ভিত পেয়ে যায় নর্থ জোন। দলের প্রয়োজনের দিনে জ্বলে উঠে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ১১৩ বলে ১০২ রান করার পথে হাঁকান ৮টি চার। সেন্ট্রাল জোনের হয়ে ৫৯ রানে চার উইকেট নেন আবু হায়দার রনি। জবাব দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে সেন্ট্রাল। তবে এক প্রান্তে জিশান আলম ঝড় তুললেও অন্য প্রান্তে নাঈম শেখ ও সাইফ হাসান তেমন থিতু হতে পারেননি। তৃতীয় উইকেটে জিশানকে যোগ্য সঙ্গ দেন মাহফিজুল ইসলাম রবিন।  সেঞ্চুরি করে দলীয় ১৮৮ রানে আউট হন জিশান। ৫ ছক্কা ও ১৬ চারে ৯৩ বলে ১২৭ রান করে আউট হন তরুণ এই ওপেনার। প্রথম বলেই ফেরেন ইরফান শুক্কুর। তবে মাহফিজুল রবিনকে নিয়ে পঞ্চম উইকেটে ৬১ রানের জুটি গড়ে চাপ সামাল দেন মাহিদুল অঙ্কন। কিন্তু তার মাত্র ২ রানের ব্যবধানে তার এবং রবিনের বিদায়ে আরও বড় চাপে পড়ে যায় সেন্ট্রাল। আরও পড়ুন: সাকিব যেকোনো ফরম্যাটে একাদশে থাকার যোগ্য: বিসিবি পরিচালক শানিয়ান আট এবং নয়ে নামা আবু হায়দার রনি ও রকিবুল হাসান বিপদের সময় হাল ধরতে পারেননি। শেষ ৪ ওভারে জয়ের জন্য ২৪ বলে ৪৭ রান দরকার ছিল সেন্ট্রালের। সেখান থেকে ৪ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন মোসাদ্দেক হোসেন। ২৬ বলে তার ৫৪ রানের বীরত্মখোচিত ইনিংসে ফাইনালে জায়গা করে নেয় সেন্ট্রাল জোন।  দিনের আরেক ম্যাচেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। বগুড়ায় অনুষ্ঠিত এই ম্যাচে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইস্ট জোন। অল্প ব্যবধানে হেরে ফাইনালের সুযোগ হাতছাড়া করেছে সাউথ জোন।  জিতলেই ফাইনালে উঠবে দল, এমন ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে কেবল ১৮০ রান করে সাউথ জোন। তবে জবাব দিতে নেমে ১৪১ রানে ৯ উইকেট হারিয়ে ইস্ট জোনও বিপর্যয়ে পড়ে। কিন্তু শেষদিকে হাসান মাহমুদের ৪৫ বলে ৩৫ রানের বীরত্বসূচক ইনিংসে জয় পায় ইস্ট জোন।