দোহায় আছড়ে পড়লো রকেটের ধ্বংসাবশেষ, এলাকায় আতঙ্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলে সামরিক আগ্রাসনের জবাবে কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হামলার পর অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পরের নাটকীয় দৃশ্য দেখা গেছে।আল জাজিরা ভিডিওটি ‘সত্য’ বলে জানিয়েছে। সেখানে দেখা যায়, আকাশ থেকে একটি বস্তু নিচে পড়ার সময় মানুষ চিৎকার করছে এবং দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে। এরপর বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে লাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘এটা তো আমার ঘরের একেবারে পাশে।’ পরে তিনি বলেন, ‘হে আল্লাহ, আমাদের রক্ষা করুন।’  আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিক্রিয়ায় যা বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলো পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে। জবাবে কয়েক ঘণ্টা পরই ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি।