বাঁচা-মরার ম্যাচে পাওয়ার প্লেতে পাকিস্তানের বোর্ডে ৬৪

বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। পাওয়ার প্লেতে যোগ করেছে বিনা উইকেটে ৬৪ রান। পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও সাহিবজাদা ফারহান ব্যাট চালিয়ে দ্রুত রান তুলছেন সমীকরণ মেলানোর মতো দলীয় সংগ্রহ দাঁড় করানোর প্রচেষ্টায়। ফারহান ৩৬ ও ফখর ২৩ রানে অপরাজিত আছেন। এর আগে, টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে জিততে হবে ৬৫ রানের বেশি ব্যবধানে। আর দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কার। তবে এই ম্যাচ জিতে কিছুটা প্রাপ্তি নিয়ে আসর শেষ করতে চায় তারা। পাকিস্তান একাদশ সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), খাজা নাফে, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, উসমান তারিক। শ্রীলঙ্কা একাদশ পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা (উইকেটকিপার), চারিত আসালঙ্কা, পাভন রথনায়াকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), জানিথ লিয়ানেজ, দুনিত ভেল্লালাগে, মনেশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা। আইএন