বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই পতন শুধু সাময়িক বাজার মন্দা নয়। এটি স্মার্টফোন শিল্পের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত। আইডিসির ওয়ার্ল্ডওয়াইড ক্লায়েন্ট ডিভাইসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো বলেন, বর্তমান পরিস্থিতি কোনো স্বল্পমেয়াদি চাপের ফল নয়।