বৈশাখী নিউজ ডেস্ক: রাজনৈতিক সৌহার্দ্য, জাতীয় ঐক্য এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। তিনি বলেন, আমাদের নেত্রী আমাকে লন্ডন থেকে দেশে এনে মানুষের সেবা করার নির্দেশ দিয়েছেন। দল আমাকে মনোনয়ন দিয়েছে, জনগণ আমাকে নির্বাচিত করেছে। তাই আমি আপনাদের সহযোগিতা চাই, যেন আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে পারি। এম এ মালিক অতীত ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতার আগে ও পরে সকল রাজনৈতিক দলের প্রতি সম্মান ও সহমর্মিতা থাকা উচিত। তিনি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ Read More