‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে একুশের অবদান রয়েছে। একুশ শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করতে। অধিকার আদায়ে আন্দোলন করতে। তাই যুগে যুগে অধিকার আদায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ বিপ্লবী আন্দোলনগুলোতে একুশের চেতনার বহিঃপ্রকাশ দেখা যায়। তাই বন্ধুদের একুশের চেতনায় মনকে উজ্জীবিত করে আগামীর বাংলাদেশ গড়তে হবে।’