মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, হটলাইন চালু

বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ইরাক ও কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পৃথক পৃথক সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পালটা হামলার ঘটনায় গোটা অঞ্চলে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসগুলো জরুরি হটলাইন নম্বর চালু করেছে। কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক Read More