যুক্তরাষ্ট্র থেকে ফেরত ২৯ বাংলাদেশি, সিলেটেরও রয়েছেন কয়েকজন

বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে আরও ২৯ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৩২২ জনে। সর্বশেষ গত ২০ জানুয়ারি ৩৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল দেশটি। শনিবার ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে নোয়াখালীর ১৪ জন ছাড়াও ঢাকার ৭ জন, কুমিল্লার ২ জন ও মুন্সিগঞ্জের ৩ জন রয়েছেন। অন্যরা ফেনী, মৌলভীবাজার, সিলেট ও মাদারীপুরের বাসিন্দা। সকালে Read More