ম্যাচটা শ্রীলঙ্কার জন্য স্রেফ নিয়ম রক্ষার হলেও পাকিস্তানের জন্য ছিল সেমিফাইনালে যাওয়ার লড়াই। জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে না হয় ৬৪ রানের ব্যবধানে, এমন সমীকরণে আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহানের সেঞ্চুরি ও ফখর জামানের ৮৪ রানে ভর করে ২১২ তোলে পাকিস্তান। শেষ চারে পা রাখতে হলে এমতাবস্থায় লঙ্কানদের আটকাতে হবে ১৪৭ রানের মধ্যে। তবে রাথানায়াকে ও শানাকা গড়বড় করে দিলেন সব হিসাব-নিকাশ। রাথানায়াকের ৫৮ ও শানাকার অপরাজিত ৭৬ রানের ইনিংসে স্বাগতিকরা থামে থামে ২০৭ রানে। ফলে লঙ্কানদের বিপক্ষে ৫ রানের জয় পেয়েও রানরেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে যেতে পারলো না পাকিস্তান। বিস্তারিত আসছে................