ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস

বৈশাখী নিউজ ডেস্ক: ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ইমজার হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশন-এর ব্যুরো প্রধান ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি-এর স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান। কমিটির প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এসএ এর স্টাফ চিফ ক্যামেরাপার্সন লিটন চৌধুরী এবং দ্বিতীয় সহসভাপতি হয়েছেন বৈশাখী টিভি-এর সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশন-এর রিপোর্টার Read More