ইতিহাসের সর্বোচ্চ মনোনয়ন বিক্রি করলো মোহামেডান

দীর্ঘ পাঁচ বছর পর নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, আর শেষ দিনেই জমে ওঠে নির্বাচনের হিসাব-নিকাশ। ১৭ পদের বিপরীতে বিক্রি হয়েছে ৩৬টি মনোনয়নপত্র—ক্লাবটির ইতিহাসের যা সর্বোচ্চ মনোনয়নপত্র বিক্রি।দরজায় কড়া নাড়ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। ৯ মার্চ ঢাকা ক্লাবে হবে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরকত উল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক, সাজেদ এ এ আদেল ও শওকত আজিজ রাসেল। রোববার (১ মার্চ) মনোনয়নপত্র দাখিল করবেন প্রার্থীরা।  আরও পড়ুন: বর্ণবাদী মন্তব্য করার কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি— এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা এই চার প্রার্থীর মধ্যে বরকত উল্লাহ শুধু সভাপতি পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। তবে বাকি তিনজন প্রার্থী সভাপতি পদের পাশাপাশি পরিচালক পদের জন্যও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট দেবেন মোট ৩৭১ জন সদস্য। যার মধ্যে তিনজন দাতা সদস্য রয়েছেন। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদে পরিচালক পদ ১৬ টি এবং একজন সভাপতি থাকবেন।  আরও পড়ুন: এমবাপ্পেকে বর্ণবাদী গালি দিয়ে শাস্তির মুখে ওভিয়েদোর সমর্থক মোহামেডান স্পোর্টিং ক্লাবের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ। দুই বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি মামলার কারণে নির্ধারিত সময়ের তিন বছর পর হতে যাচ্ছে ক্লাবটির নির্বাচন।