খামেনি ‘বেঁচে নেই এমন ইঙ্গিত’ পাওয়ার দাবি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আর 'বেঁচে নেই' এমন 'ক্রমবর্ধমান ইঙ্গিত' পাওয়া যাচ্ছে। তার এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় খামেনি নিহত হয়েছেন, এমন অপ্রমাণিত খবর ছড়িয়ে পড়ছে। এদিকে রয়টার্স এবং ইসরাইলি গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক 'জ্যেষ্ঠ' ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃত করে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে।জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ পাওয়া গেছে। অন্যদিকে এজোইস এক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন যে তেহরানে তার কম্পাউন্ডে হামলায় খামেনি নিহত হয়েছেন।এছাড়া নিউজ১২ এবং দ্য টাইমস অব ইসরাইলসহ যুদ্ধবাজ দেশটির একাধিক গণমাধ্যম সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করেছে যে সর্বোচ্চ নেতা মারা গেছেন। আরও পড়ুন: খামেনি নিহত হলেও বদল নাও আসতে পারে ইরানে—সিআইএ’র মূল্যায়নইসরাইলি গণমাধ্যমে এসব প্রতিবেদন প্রকাশের পর ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের জনসংযোগ প্রধান দেশটির শত্রুদের বিরুদ্ধে 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' চালানোর অভিযোগ তুলেছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খামেনির দপ্তরের জনসংযোগ প্রধান সাইয়্যেদ মেহরদাদ সাইয়্যেদ মাহদি আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ'কে বলেন, 'শত্রুপক্ষ মনস্তাত্ত্বিক যুদ্ধে নেমেছে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।'এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এবিসি নিউজকে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান 'নিরাপদ ও সুস্থ আছেন'।