আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। রোববার (১ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কর্মসূচি দুপুর ২টায় কড়াইল বস্তি পরিদর্শনে যাবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি বিকেল ৩টায় লা মেরেডিয়ান হোটেলে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’-এর সম্মাননা ও আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জাপার কর্মসূচি বিকেল ৩টায় কাকরাইলে ইনস্টিটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এছাড়াও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রিয় নেতারা উপস্থিত থাকবেন।  জাতীয় যুবশক্তির কর্মসূচি ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় যুবশক্তি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। সভাপতিত্ব করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।