প্রযুক্তি জগতে বড় পরিবর্তনের আভাস মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের শীর্ষ প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস তাদের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে নতুন ধরনের অর্থপ্রদানের পরিষেবা চালুর পরিকল্পনা করছে বলে জানা গেছে। তবে স্বস্তির খবর হলো সাধারণ ব্যবহার আগের মতোই বিনামূল্যে থাকবে। অর্থাৎ, দৈনন্দিন চ্যাট, পোস্ট বা ব্রাউজিংয়ের জন্য আলাদা করে কোনো অর্থ দিতে হবে না। বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম-এই তিনটি প্ল্যাটফর্মই মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসা, সংবাদ ও বিনোদন সব ক্ষেত্রেই এগুলোর ব্যবহার ব্যাপক। বিনামূল্যে যে কেউ এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। মেটা ভবিষ্যতে কিছু বিশেষ বা প্রিমিয়াম ফিচারের জন্য আলাদা ফি নির্ধারণ করতে পারে। বিশেষ করে উন্নত এআই-ভিত্তিক সুবিধা ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হতে পারে। জানা গেছে, মেনাস এআই নামের একটি এআই সংস্থাকে প্রায় ১৯ হাজার কোটি টাকায় অধিগ্রহণের পর সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আয় বাড়ানোর কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি। আরও পড়ুনঅন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?হোয়াটসঅ্যাপে এখন মেসেজ শিডিউল করতে পারবেন সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধা চালু করা। যেমন, ইনস্টাগ্রামে সাবস্ক্রিপশন গ্রহণকারীরা আরও বিস্তৃতভাবে অ্যাকাউন্ট অনুসরণ করতে পারবেন এবং এমন কিছু স্টোরি দেখতে পারবেন, যা সাধারণত সবার জন্য উন্মুক্ত নয় এমন ইঙ্গিত মিলেছে। অর্থাৎ, সাবস্ক্রাইবারদের জন্য বাড়তি অ্যাক্সেস ও বিশেষ সুবিধা যোগ হতে পারে। তবে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান বা সাধারণ ব্যবহার বিনামূল্যেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। মূলত উন্নত এআই সহায়তা বা বিশেষ পরিষেবার ক্ষেত্রেই ফি আরোপ করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন এআই নির্ভর পরিষেবা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া কেএসকে