সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। আজ রোববার, ১ মার্চ ২০২৬। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।ঘটনাবলি ১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।১৬৪০ - ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্যকেন্দ্র স্থাপনের অনুমতি লাভ।১৮১১ - মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহন।১৮১৫ - এলবা দ্বীপ থেকে পলায়নের পর নেপোলিয়ন বোনাপার্টের ১০০ দিনের শাসনকাল শুরু হয়।১৮১৯ - শ্রীরামপুরে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড ‘ব্যাংক অব শ্রীরামপুর’ প্রতিষ্ঠা করেন।১৮৪৮ - ভারতে ভূমিকম্পে ১ হাজার মানুষের প্রাণহানি।১৯০১ - অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠিত হয়।১৯০৭ - ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।১৯১২ - আলবার্ট বেরি প্রথম উড্ডীয়মান বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে নামেন।১৯১৪ - চীন আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে যোগদান করে।১৯১৯ - কোরিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের সূত্রপাত।১৯৪৯ - রাশিয়ান বিমান দুর্ঘটনায় ৩৮৫ জন নিহত।১৯৫০ - তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে চিয়াং কাইশেকের পুনরায় দায়িত্ব গ্রহণ।১৯৭১ - স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।১৯৭১ - ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকাল স্থগিত ঘোষণা করেন।১৯৮৫ - বাংলাদেশে জেনারেল এরশাদ রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেন।১৯৯০ - লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।১৯৯৭ - বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।২০০১ - প্রধান বিচারপতি পদে মাহমুদুল আমীন চৌধুরীর শপথ গ্রহণ।২০০৮ - গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় ২ নারী ও ৪ শিশুসহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হন। আরও পড়ুন: রোজা রেখে অফিসের কাজে মনোযোগ ধরে রাখবেন যেভাবে জন্ম ১৬১১ - জন পেল, ইংরেজ গণিতবিদ, জ্যামিতি বিশেষজ্ঞ ও জোতির্বিদ।১৮৬১ - অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ।১৮৮৩ - কুমুদরঞ্জন মল্লিক, বাঙালি কবি ও শিক্ষাবিদ।১৮৯২ - রিয়ুনোসুকি অকুতাগাওয়া, সাহিত্যিক, জাপানি ছোট গল্পের জনক।১৯০৩ - বিষ্ণুপদ মুখোপাধ্যায়, ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা।১৯০৭ - সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।১৯১২ - চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিকেল মিশনের অন্যতম সদস্য ও ভারতের প্রথম আকুপাংচার সমিতির প্রতিষ্ঠাতা ডা. বিজয় কুমার বসু।১৯১৮ - খন্দকার আবদুল হামিদ, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।১৯২৭ - আশরাফ সিদ্দিকী, বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক।১৯২৯ - সিরাজুদ্দীন হোসেন, সাংবাদিক।\১৯৩১ - লামবের্তো দিনি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।১৯৪০ - শাফাত জামিল বীর বিক্রম, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা।১৯৪৩ - সাহারা খাতুন, বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। শাহজাহান সিরাজ, বাংলাদেশি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী।১৯৪৫ - প্রবীর ঘোষ, যুক্তিবাদী।১৯৫৬ - ডালিয়া গ্রাইবস্কেইট, লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি ও প্রখ্যাত রাজনীতিবিদ।১৯৬৫ - মতিউর রহমান মল্লিক, বাঙালি কবি ও সাহিত্যিক। আরও পড়ুন: ইসবগুলের ভুসি খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন মৃত্যু ১৯১১ - ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ, ডাচ জৈব রসায়নবিদ, রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী।১৯২৪ - গোপীনাথ সাহা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী।১৯৪৩ - আলেকজেন্ডার ইরসিন, ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিসের আবিষ্কারক।১৯৮৯ - বসন্তদাদা পাতিল, মহারাষ্ট্রের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী এবং ১০ম গভর্নর।১৯৯৪ - মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।১৯৯৫ - জর্জেস জে এফ কোহলার, জার্মান জীববিজ্ঞানী, চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।২০১৯ - পলান সরকার, বাংলাদেশি সমাজকর্মী।