ওয়েস্ট হ্যামের জালে লিভারপুলের ৫ গোল, জয় পেয়েছে সিটিও

লিগে টানা তিন জয়ের দেখা পেল লিভারপুল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ওয়েস্ট হ্যামকে ৫-২ গোলে হারিয়েছে স্লটের দল। রাতের অপর ম্যাচে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে আবারও লিগ লিডার আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যানচেস্টার সিটি।লিভারপুল ৫-২ ওয়েস্ট হ্যামঅ্যানফিল্ডে দারুণ এক জয় পেল লিভারপুল। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যামের জালে পাঁচ গোল দিয়েছে তারা। লিভারপুলের হয়ে জালের দেখা পান হুগো একিটিকে, ভার্জিল ফন ডাইক, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার এবং কোডি গাকপো। একটি গোল এসেছে আত্মঘাতী থেকে। আর ওয়েস্ট হ্যামের হয়ে গোল করেছেন শুচেক এবং ভ্যালেন্টিন ক্যাস্তেলানোস।আরও পড়ুন: এক মৌসুমে রেকর্ড লোকসান চেলসির, ইপিএল ইতিহাসে যা সর্বোচ্চ বার্ষিক ঘাটতি প্রথম হাফেই তিন গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয় হাফের শুরুতে এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সফরকারীরা। তবে উল্টো গোল খেয়ে বসে তারা। শেষ পর্যন্ত পাঁচ গোল হজম করে ওয়েস্ট হ্যাম। এই জয়ে চেলসিকে সরিয়ে সেরা পাঁচে উঠে এলো স্লটের দল।লিডস ০-১ ম্যানচেস্টার সিটিএদিকে লিডসের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে শিরোপার দৌড়ে থাকা ম্যান সিটি। সিটিজেনদের হয়ে একমাত্র গোলটি করেছেন সেমেনিও।সিটির এই জয়ে চাপে পড়ল আর্সেনাল। আর্সেনাল থেকে ২ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। ২৮ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৫৯, আর্সেনালের ৬১। আজ (রোববার) চেলসির মুখোমুখি হবে আর্সেনাল।