‘মুক্তির সময় এসে গেছে’, ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে রেজা পাহলভি

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের জন্য ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন রেজা শাহ পাহলভি। যুক্তরাষ্ট্রে নির্বাসিত এই নেতা বলেছেন, ইরানের নাগরিকরা দীর্ঘদিন ভোগান্তির মধ্যে দিয়ে গেছে। এবার মুক্তির সময়।রেজা শাহ পাহলভি ইরানের শেষ রাজার ছেলে। ইরানে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত। এক্সে এক পোস্টে এই নেতা ট্রাম্পকে ধন্যবাদ দেন। পাহলভি লেখেন, ‘সাহসী ইরানি জনগণ স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে বড় মূল্য দিয়েছে। তাদের ত্যাগ বৃথা যাবে না।’তিনি আরও বলেন, দেশের ভেতরে পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং জনগণ একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ চায়।সাম্প্রতিক অভিযানে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।আরও পড়ুন: খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি গণমাধ্যমইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে পাহলভি পরিবার ক্ষমতাচ্যুত হওয়ার পর। এক বিপ্লবের মাধ্যমে পাহলভি পরিবারের রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।