ইরানের আরও ৩০ জায়গায় ইসরাইলের হামলা

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের আরও ৩০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এবারের হামলার স্থান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চল।এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ‘সামরিক গোয়েন্দা বিভাগের নির্দেশনায় বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান ‘অল্প কিছুক্ষণ’ আগে আরেক দফা হামলা সম্পন্ন করেছে। এসব হামলায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’ইসরাইল আরও জানিয়েছে, ইরানে আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক সদর দফতর এবং অন্যান্য ‘শাসনব্যবস্থার লক্ষ্যবস্তু’র ওপর হামলা অব্যাহত থাকবে।যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের ওপর ইসরাইলের এই হামলা শুরু হয়েছে গতকাল ভোর রাতে। গতকাল পর্যন্ত পাঁচশর অধিক স্থানে হামলা করার দাবি করেছিল ইসরাইল। এরমধ্যে একটি হামলা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। এতে শিক্ষার্থীসহ দুইশর অধিক নিহত বলে গণমাধ্যমের খবর।আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি আইআরজিসিরএই হামলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘ভারী বোমাবর্ষণ পুরো সপ্তাহজুড়ে, অথবা যতদিন প্রয়োজন বিরতিহীনভাবে চলবে।’ একজন মার্কিন কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই হামলা কয়েক দিন ধরে চলতে পারে।ইরানও পাল্টা হামলা চালিয়েছে। তেল আবিবসহ উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদফতর রয়েছে।বাহরাইন, কাতারের দোহার পর সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন।