জনবল নেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।পদের নাম ও সংখ্যা: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, ২০ জন। আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয়। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল ঢাকায়। আরও পড়ুন: ওয়ালটনে চাকরির সুযোগ, নেবে ৫০ জন বেতন: মাসিক বেতন ১০,০০০-১২,৫০০ টাকা করে দেয়া হবে। আবেদনের নিয়ম: আগ্রহীরা বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আবেদনের নিয়ম জানতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ২৬ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।