ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। সরাসরি সম্প্রচারে বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং চোখের পানি মুছতে দেখা যায় তাকে। স্থানীয় সময় রোববার ভোরে ইরান আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তার আগের দিন দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। খামেনির মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির জীবন ও নেতৃত্ব নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। কেএএ/