ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চবির ভয়েস অব স্টুডেন্ট নামক সংগঠন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিকুর রহমান। উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমি। আরও বক্তব্য দেন চাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি উলাফাতির রহমান রাকিব ও কার্যকরী সদস্য আরাফাত রিয়াদসহ শিক্ষার্থীরা। আরও পড়ুন: ফেসবুকে হাসনাতের প্রশংসা করায় চবি ছাত্রদল নেতা বহিষ্কার বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাস সহ সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।