কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশি হাঁসুয়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আহতদের কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ,... বিস্তারিত