জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাইর আহ্বায়ক মনোয়ারুল, সদস্য সচিব জহুরুল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি।গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতারে অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। সভায় বাংপ্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে আহ্বায়ক এবং এসজেডএমসির সাবেক সাধারণ সম্পাদক ডা. মুহা. জহুরুল হককে সদস্য সচিব হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। আরও পড়ুন: নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের কমিটি গঠন যুগ্ম আহ্বায়ক হয়েছেন- ডা. মো. জিয়াউর রহমান জিয়া, ডা. আ খ ম আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. সারোয়ার হোসেন। সদস্য হয়েছেন- ডা. মো. আনিসুর রহমান, ডা. জহিরুল ইসলাম জহির, ডা. আহছানুল কবীর, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. এম এম নাসিমুজ্জামান ও ডা. আমিনুর রহমান হীরা।