সেহরিতে এই ভুল খাবারগুলো খাচ্ছেন না তো?

রমজানে সারা দিনের রোজা ঠিকভাবে রাখতে সেহরির খাবার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই না জেনে এমন কিছু খাবার খেয়ে ফেলেন, যা সারাদিনের ক্লান্তি, তৃষ্ণা আর গ্যাস্ট্রিকের কারণ হয়ে দাঁড়ায়।সেহরিতে যেসব ভুল খাবার এড়িয়ে চলবেন সেগুলো দেখে নিন-১. অতিরিক্ত ভাজাপোড়া খাবার: পুরি, পরোটা, ভাজি বা ডিপ ফ্রাইড খাবার হজমে সময় নেয়। এতে অম্বল, গ্যাস্ট্রিক ও পেট ভারি লাগার সমস্যা হয়।২. খুব ঝাল ও মসলাদার খাবার: অতিরিক্ত মরিচ-মসলা পেটে জ্বালা সৃষ্টি করে এবং সারাদিন তৃষ্ণা বাড়ায়।৩. অতিরিক্ত লবণযুক্ত খাবার: আচার, চিপস, প্রক্রিয়াজাত খাবারে লবণ বেশি থাকে। এতে শরীরে পানিশূন্যতা দ্রুত দেখা দিতে পারে। আরও পড়ুন: ইফতারের কতক্ষণ পর চা খাওয়া ভালো? ৪. অতিরিক্ত মিষ্টি খাবার: মিষ্টি, পায়েস বা মিষ্টিজাতীয় খাবার রক্তে শর্করা দ্রুত বাড়ায়, পরে আবার দ্রুত কমে যায়—ফলে দুর্বল লাগে।৫. শুধু সাদা ভাত ও আলু নির্ভর খাবার: কার্বোহাইড্রেট বেশি হলে দ্রুত ক্ষুধা লাগে। প্রোটিন ও আঁশের ঘাটতি থাকলে শক্তি টেকে না।৬. চা-কফি বেশি পান করা: ক্যাফেইন শরীর থেকে পানি বের করে দেয়, ফলে ডিহাইড্রেশন হতে পারে।তাহলে সেহরিতে কী রাখবেন?১. ডিম, ডাল, মুরগি বা মাছের মতো প্রোটিন২. লাল চাল বা আটার রুটি৩. শাকসবজি৪. দই বা দুধ৫. পর্যাপ্ত পানি আরও পড়ুন: রোজায় বুক জ্বালাপোড়া-বদহজমে ওষুধের বিকল্প কী?