যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলায় বেশ ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।রোববার (১ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর আগে ৮ জন আহতের খবর জানিয়েছিল দোহা। এছাড়াও বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার (১ মার্চ) রয়টার্স জানিয়েছে, দুবাই শহরে বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। আরও পড়ুন: খামেনির মৃত্যুতে ইরানের নেতৃত্ব যাদের কাঁধে এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এই পোস্টে সাধারণ জনগণকে গুজব না ছড়াতে এবং শুধু সরকারি সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের ওপর নির্ভর করতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি সম্পর্কে হালনাদাগ তথ্য সময়মতো দেয়া হবে। আরও পড়ুন: খামেনিকে কোথায় হত্যা করা হয়? এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জুমেইরাহ সৈকতের পাশে আইকনিক ‘বুর্জ আল আরব’ হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।