আজ 'ডু অর ডাই' ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

সুপার এইটের 'ডু অর ডাই' ম্যাচে রোববার (১ মার্চ) মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচে দু'দলের আছে একটি করে জয়। তাই এ ম্যাচে যে দল জয় পাবে, তারাই কোনো সমীকরণ ছাড়াই নিশ্চিত করবে সেমিফাইনাল। ইডেন গার্ডেনসে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।এবারের আসরের ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্ব কাটিয়েছে স্বপ্ন মতো। তবে, সুপার এইটের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকার কাছে। সে ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ছিলো স্পষ্ট। তবে, জিম্বাবুয়ের বিপক্ষে আবারও দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। ফলে বেশ ভালোভাবেই বেঁচে আছে তাদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন। কিন্তু উতরাতে হবে উইন্ডিজ বাধা।সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের গল্পটাও ঠিক একই রকম। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে দিয়েছিলো তাদের। কিন্তু পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ কঠিন করে দেয় তাদের শেষ চারের ওঠার পথ।তবে, ইতিহাস বলছে বড় ম্যাচে কখনো ভয় পায় না উইন্ডিজ। তার ওপর এ ম্যাচ তাদের বাঁচা-মরার লড়াই। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। এখন পর্যন্ত মোট ৩০ বার মুখোমুখি হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। যেখানে মেন ইন ব্লু'র ১৯ জয়ের বিপরিতে উইন্ডিজ জয় পেয়েছে ১০ ম্যাচে।আরও পড়ুন: শ্রীলঙ্কার দায়িত্ব ছাড়ার ঘোষণা প্রধান কোচ জয়াসুরিয়ার কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে দু'দলের সমীকরণে আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজ। মেগা আসরে মোট ৪ বারের দেখায় ৩ বার ভারতকে হারিয়েছে উইন্ডিজ। সবশেষ ২০১৬ বিশ্বকাপে ৭ উইকেটের জয় পেয়েছিলো ক্যারিবীয়ানরা। টিম ইন্ডিয়া একমাত্র জয় পেয়েছিলো ২০১৪ বিশ্বকাপে।দু'দলের ব্যাটিং লাইনআপও দুর্দান্ত। ভারতের অভিষেক শর্মা, ইষাণ কিষাণের ব্যাটিং হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডিং পারফরম্যান্স ঘরের মাঠে দেখাচ্ছে বড় স্বপ্ন। পেস ইউনিটে জসপ্রিত বুমরাহ, স্পিনে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন ক্যারিবীয়ান ব্যাটারদের। তবে, বাবার হঠাৎ মৃত্যুতে এ ম্যাচে থাকছেন না রিঙকু সিং।অন্যদিকে, ব্যাটিং উইন্ডিজের বড় আশা শেমরান হেটমায়ার, রোভম্যান পাওয়েলদের নিয়ে। রাদারফোর্ড আছেন ভালো ছন্দে। বোলিংয়ে ইডেন গার্ডেনসের উইকেটে বাড়তি দায়িত্ব নিতে হবে স্পিনার আকিল হোসেন রোস্টন চেজদের।এছাড়া, টস হতে বড় এক্স ফেক্টর। এবারের আসরে এখানে হওয়ার ৩ ম্যাচেই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। আসরে ইতালির বিপক্ষে এই ভেন্যুর সর্বোচ্চ ২০৭ রান করেছিলো স্কোটল্যান্ড। তাই যে দলই টস জিতুক চাইবে আগে ব্যাট করতে।