কাতারের দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারা বলেছেন, শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।রোববার (১ মার্চ) সকালে এ বিস্ফোরণ হয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। এদিকে রোববার সকালে দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ে কয়েকটি ‘জোরালো’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরও পড়ুন: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন কীভাবে? এছাড়া রোববার সকালে ইসরাইলের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়। তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।