আরিফিন শুভর বলিউড ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ

বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার ঘটনা খুব বেশি নেই। দীর্ঘদিন ধরে সেই জায়গাটি ছিল প্রায় অপ্রবেশযোগ্যই। অনেক আলোচনা, প্রত্যাশা আর অপেক্ষার পর অবশেষে সেই নীরব ভাঙন ঘটল।বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হয়েছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঢাকার এই চিত্রনায়ককে।এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ভারতীয় ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। সম্প্রতি কলকাতায় সিরিজটির জমকালো প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই অভিনেতা। নিজের ফেসবুক পেজ থেকে সেই মুহূর্তের একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শুভ। আরও পড়ুন: শাকিবের 'প্রিন্স'-এ যুক্ত হলেন আরও এক নতুন নায়িকাছবিতে তাকে গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং স্টাইলিশ সানগ্লাসে অত্যন্ত আধুনিক ও চনমনে লুকে দেখা গেছে। অনুষ্ঠানের মঞ্চে শুভর সঙ্গে দেখা গেছে সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ ওপার বাংলার অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। বেগুনি রঙের শাড়িতে সৌরসেনী এবং সবুজে মোড়ানো শুভর রসায়ন উপস্থিত সবার নজর কেড়েছে।আরিফিন শুভ তার ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন, মাইক চেক, ১-২। দিনটি ছিল ঝোড়ো হাওয়ার মতো! অবশেষে ‘জাজ সিটি’র পেছনের মুখগুলোকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। মঞ্চের এই কেমিস্ট্রি তো শুধু শুরু, প্রস্তুত হোন রিদমের জন্য। আরও পড়ুন: ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা, মুখ খুললেন নির্মাতাশুভর শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তিনি পরিচালক সৌমিক সেন এবং অভিনেত্রী সৌরসেনী মৈত্রর সঙ্গে আড্ডায় মেতেছেন। মঞ্চে মাইক্রোফোন হাতে কথা বলার সময় তার চোখে-মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভ জানান, সিরিজের পরিচালক, প্রযোজক ও সহকর্মীদের সঙ্গে এই প্রচার অনুষ্ঠানটি তার কাছে অনেকটা পুনর্মিলনীর মতো মনে হয়েছে।আগামী ১৯ মার্চ থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ দেখা যাবে এই সিরিজটি। সম্প্রতি প্রকাশিত পোস্টারেও দেখা গেছে রহস্য আর বারুদের গন্ধ। একদিকে স্যাক্সোফোন ও ট্রাম্পেট হাতে বাদক দল, অন্যদিকে ধ্বংসস্তূপ আর বন্দুকধারী পুলিশের উপস্থিতি জানান দিচ্ছে প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের গল্প।