দিনে ২০০ টাকা ভাতাসহ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

বৈশাখী নিউজ ডেস্ক: বিনামূল্যে দেশের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরিচালনায় প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার হবে। এ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৮ বিভাগের ৬৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন— ঢাকা বিভাগ: ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, শেরপুর, Read More