ঈদের পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।রোববার (১ মার্চ) দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। ইসি মাছউদ বলেন, ‘শিগগিরই সিটি নির্বাচন হবে বলা আশা করছি। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে।’