আজ দেশের ৪ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চার বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে আজ রোববার (১ মার্চ)। একইসঙ্গে আগামী কয়েকদিন সামান্য ওঠানামা করতে পারে তাপমাত্রা। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল সোমবার (২ মার্চ) সকাল Read More