ইরানে মার্কিন-ইসরাইলের হামলায় নিন্দা ও ক্ষোভ ইসলামী আন্দোলনের

ইরানে মার্কিন-ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দলটির মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ এক বিবৃতিতে এই নিন্দা জানান।তিনি বলেন, ইরানে মার্কিন-ইসরাইলের হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত। মিথ্যা অজুহাত ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত এই হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি কলঙ্কজনক দৃষ্টান্ত তৈরি করলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ইরানের ওপরে হামলা বন্ধের আহ্বান জানাই। অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, মধ্যপ্রাচ্যের দেশসমূহসহ বিশ্বের সকল শান্তিপ্রিয় দেশ ও জাতির প্রতি এই হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানান। তিনি জাতিসংঘকে অবিলম্বে যুদ্ধবিরতির উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।আরও পড়ুন: সবাইকে নিয়ে কাজের অঙ্গীকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর বিবৃতিতে তিনি  ইরানের অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হওয়ায় মার্কিন-ইসরাইলের প্রতি নিন্দা প্রস্তাব আনার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। ইউনুস আহমাদ বাংলাদেশ সরকারের প্রতি এই অযৌক্তিক হামলার নিন্দা করার এবং যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।