প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বাংলা একাডেমি পুরস্কার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কবি মোহন রায়হান। ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ তিনি এ পুরস্কার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে পুরস্কারের অর্থ নেবেন না তিনি। এ অর্থ তিনি অন্য কোনো লেখক, কবি বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (১ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মোহন রায়হান। একই সঙ্গে পুরস্কারটি প্রধানমন্ত্রীর হাত থেকেই নিতে চান তিনি। প্রয়োজনে তারিখ পরিবর্তন করে পুরস্কার প্রদান অনুষ্ঠান করার দাবি জানিয়েছেন মোহন রায়হান। এএএইচ/এমএমকে