ইরান-ইসরাইল সংঘাত লাইভ: কাতার ও ইসরাইলে নতুন করে দফায় দফায় বিস্ফোরণ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গতকালই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর নতুন করে রোববার (১ মার্চ) ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতারের দোহায় রোববার (১ মার্চ) নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারা বলেছেন, শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে। এছাড়া এদিন ইসরাইলের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়। বিস্তারিত আসছে...