নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামী নূরাসহ ৭ আসামী ৮দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার ৭ আসামীর ৮দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (২য়) মো: মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। এর আগে গত শুক্র ও শনিবার দুইদিনে ৭ আসামীর ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। সকাল সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের ২য় জুডিশিয়াল আদালতে তোলা হয় গ্রেপ্তারকৃত ৭ আসামীকে। বাদী পক্ষে স্বপ্রনোদিত হয়ে আইনজীবী আদালতে দাড়ালেও আসামী পক্ষের কোন আইনজীবী দাড়ায়নি। এর আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা Read More