মশক বিস্তার বিবেচনায় ৭৫টির মধ্যে ১০টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ আশঙ্কা করা হচ্ছে বলে জনিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে ঢাকা মহানগরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করতে সিটি করপোরেশন কাজ শুরু করেছে বলেও জানান প্রশাসক।রোববার (১ মার্চ) সকালে রাজধানীর বাসাবো এলাকায় মাসব্যাপী মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নগরির প্রতিটি মহল্লায় পরিচ্ছনতা অভিযান বাস্তবায়িত হবে জানিয়ে প্রশাসক বলেন, মশক বিস্তার বিবেচনায় ৭৫টির মধ্যে ১০টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। তবে মাসব্যাপী মশক নিধনের যাত্রা শুরু হলো। নগরের প্রতিটি মহল্লায় এ অভিযান চলবে৷ ব্যক্তিমালিকানাধীন পুকুর নিজ দায়িত্বে পরিষ্কার না রাখলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আরও পড়ুন: ঢাকার সমস্যা নিয়ে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক আব্দুস সালাম আরও বলেন, জনগণকে সচেতন হতে হবে। তাদের সহযোগিতা না পেলে কোনো উদ্যোগই সফল হবে না। প্রধানমন্ত্রীর প্রত্যাশিত ক্লিন সিটি গ্রিন সিটি বাস্তবায়ন করতে হবে। আরও পড়ুন: লালবাগে বিএনপির ইফতার মাহফিল, যে বার্তা দিলেন দক্ষিণের প্রশাসক খাল পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে জানিয়ে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা কেবলই দখলদার। খাল দখলের চেষ্টা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে।