ইকরার মৃত্যুতে শোবিজ তারকাদের প্রতিক্রিয়া

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় স্তব্ধ শোবিজ অঙ্গন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইকরার জীবনের এই ‘চরম সিদ্ধান্তের’ পেছনে আলভীর ব্যক্তিগত জীবন, সহশিল্পীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন এবং সোশ্যাল মিডিয়ায় দম্পতির রহস্যময় বার্তাগুলো এখন প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু।ঘটনার কয়েকদিন আগে জাহের আলভী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, 'ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।' সেই পোস্টে ইকরার করা মন্তব্যটি এখন সবচেয়ে বেশি আলোচনায়। ইকরা লিখেছিলেন, “অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মেলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাঁদছ কেন!” নেটিজেনদের ধারণা, দাম্পত্য কলহ এবং আলভীর সহশিল্পী তিথির সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জনই ইকরাকে এই চরম পথে ঠেলে দিয়েছে।ইকরার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজের জনপ্রিয় তারকারা। তাদের কথায় উঠে এসেছে বিশ্বাসভঙ্গ আর মানসিক যন্ত্রণার করুণ চিত্র।অভিনেতা তৌসিফ মাহবুব বিষণ্ণ কণ্ঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন— "কিছু মানুষ এতটা ভালোবেসে ফেলে যে ছেড়ে যাওয়ার থেকে মৃত্যুকেই শ্রেয় মনে করে। এই মানুষদের জন্য এই জগৎটা নয়। আরও পড়ুন: আলভীর স্ত্রীর মৃত্যুর নেপথ্যে কী?অভিনেত্রী তমা মির্জার লেখনীতে উঠে এসেছে এক চরম বাস্তবতা। তিনি যেন ইকরার হয়েই কথা বললেন। তমা লিখেছেন— "একটা মেয়ে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে ভালোবাসার মানুষের হাত ছাড়ে না। আর সেই মানুষটা যখনই সফলতা পায়, প্রতিষ্ঠিত হয়, তখনই সবার আগে ওই মেয়েটাকেই ঠকায়। মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল, হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে।"মানসিক স্বাস্থ্য আর একাকীত্বের বিষয়টি সামনে এনেছেন অভিনেত্রী তাসনুভা তিশা। ইকরাকে একজন যত্নশীল মা ও স্ত্রী হিসেবে উল্লেখ করে তিনি সমাজের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। যারা সাহায্যের জন্য চিৎকার করছে, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা মেয়েদের উদ্দেশে সচেতনতামূলক বার্তা দিয়েছেন। নিজের কল্পনায় কাউকে ‘গুড বয়’ না বানিয়ে তার আচরণ দেখে মানুষ চেনার পরামর্শ দিয়েছেন তিনি। আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পর ফেসবুকে যা লিখলেন অভিনেতা আলভীইকরার এই চলে যাওয়া কেবল একটি পরিবারের বিপর্যয় নয়, বরং গ্ল্যামার জগতের পেছনের অন্ধকার ও একাকীত্বের গল্পকেও সামনে নিয়ে এসেছে। সফল ক্যারিয়ারের আড়ালে ব্যক্তিগত জীবনের এই অস্থিরতা শোবিজ কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে। পুলিশি তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই রহস্যময় মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।