এবার ওমানের বন্দরে ড্রোন হামলা

ওমানের গুরুত্বপূর্ণ দুকম বন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন বিদেশি কর্মী আহত হয়েছেন।রোববার (১ মার্চ) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলা হয়েছে। এতে একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। আল জাজিরা বলছে, একটি ড্রোন কর্মীদের বাসস্থানে আঘাত করেছে, আর দ্বিতীয় ড্রোনের ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাঙ্কের কাছে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে অন্য কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনে হামলার কথা জানিয়েছে ইরান। তবে আজ ওমানে কারা হামলা চালিয়ে এখনও জানা যায়নি। আরও পড়ুন: আজই অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করবে ইরান, দায়িত্বে কারা থাকছেন আল জাজিরা জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। আন্তর্জাতিক যান চলাচলের জন্যবিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন।