মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ূন কবীর।রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদিকদের এই কথা জানান তিনি। ড. হুমায়ূন কবীর বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও তাদের সার্বিক সহায়তার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।’ এ ধরনের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট দেখা দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘তবে বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে, তাতেই তেমন কোনো সঙ্কট দেখা দেবে না।’ আরও পড়ুন: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, ভোগান্তি ও অনিশ্চয়তায় যাত্রীরা এদিকে, ইরানে ইসরায়েলি হামলার জেরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রবাসী যাত্রীরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। রোববার ১১টার দিকে প্রবাসী যাত্রীদের দুর্ভোগ লাঘবে মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদে বেসরকারি সংস্থা ইউএস বাংলা, সৌদি এয়ারলাইন্স কয়েকটি ফ্লাইট চালু কয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও এয়ার ইন্ডিগোসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট তাৎক্ষণিক বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেক যাত্রী। রোববার দুপুরে যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য সকল সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সকল আপডেট।