শনিবার ভোরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর জবাব দিতে ইরান বেশিক্ষণ দেরি করেনি। কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলের রাজধানী তেল আবিবসহ মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরানের সামরিক বাহিনী হামলা চালায়।গতকাল শুধু তেল আবিবে ইরানের হামলাতে অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেটজের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা। ক্ষয়ক্ষতির কারণে ২০০ জনের বেশি বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে তেল আবিবের তিনটি হোটেলে স্থানান্তর করা হয়েছে।আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরটি সামনে আসার পর ইরান আজও তেল আবিবে হামলা করেছে। বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়। ইসরাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিহত করার চেষ্টা করছে।আরও পড়ুন: খামেনিকে হত্যার জন্য শনিবার সকালকেই কেন বেছে নিলো যুক্তরাষ্ট্র-ইসরাইল?শুধু ইসরাইলে নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতেও ইরান হামলা চালিয়েছে। শুধু আরব আমিরাতেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে তিনশর বেশি। আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হন।আরও যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদফতর রয়েছে। বাহরাইন, কাতারের দোহার পর সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।